২৮ মার্চ মাঠে ফিরছেন সাকিব আল হাসান

০৮ মার্চ ২০২০, ০৯:৩৩ AM

শিগগির মাঠে নামছেন সাকিব আল হাসান। একটি চ্যারিটি ম্যাচ খেলতে আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দাতব্য ম্যাচটির নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টব্যাল। ইতিমধ্যে এর টিকিট বিক্রি শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ায় একটি প্রদর্শনী ম্যাচে খেলার কথা সাকিব জানিয়েছেন নিজেই। স্বীকৃত ক্রিকেট ম্যাচের বাইরে প্রদর্শনী ম্যাচ খেলতে অসুবিধা নেই সাকিবের। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের (এবিএএসই) আমন্ত্রণে ২৮ মার্চ মেলবোর্নে এই দাতব্য ম্যাচ খেলবেন সাকিব। ভিক্টোরিয়ার প্রেস্টন সিটি ওভালে অনুষ্ঠেয় এ ম্যাচে তিনি খেলবেন মেলবোর্নের হয়ে। নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম মাঠে নামবেন তিনি। এ ম্যাচের নাম দেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভাল। এবিএএসই নামের এ সংস্থার উপদেষ্টা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

এবিএসই-র ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশ নিতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’ ম্যাচের টিকিট বিক্রি এর মধ্যেই শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ম্যাচটি নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা কাজ করবে।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এ ধরনের ম্যাচ খেলতে বাধা নেই তার। আইসিসি সাকিবের ওপর ২ বছরের নিষেধাজ্ঞার খড়গ ঝুলায় গেল বছর অক্টোবরে। তবে দায় স্বীকার করে নেয়ায় ১ বছর শিথিল করা হয়। সবকিছু ঠিক থাকলে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9