ওভার কমে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

০৬ মার্চ ২০২০, ০৬:২৩ PM

© সংগৃহীত

বৃষ্টির কারণে বন্ধ হওয়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি আবারও মাঠে গড়াতে যাচ্ছে। ম্যাচ ফের শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। তবে বৃষ্টিতে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় ওভার কমিয়ে দেয়া হয়েছে। এখন ম্যাচটি হবে ৪৩ ওভারের। বাংলাদেশ ৩৩.২ ওভার ব্যাটিং করেছে, অর্থাৎ আর ১০ ওভারের মতো ব্যাটিংয়ের সুযোগ পাবে।

কি দারুণ খেলছিল টাইগাররা, এমন সময়ে বৃষ্টির হানা। হঠাৎ বন্ধ ম্যাচ। বৃষ্টি শুরুতে ঝিরঝিরে থাকলেও পরে তার তীব্রতা বেড়ে যায়। তাই ম্যাচ নিয়েই তৈরি হয় শঙ্কা।

অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি থেমেছে সিলেটে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কভার সরিয়ে ফেলা হয়। স্টেডিয়ামের দুই দিকে সুপার সপার আর অন্তত ২৫ গজ লম্বা দুটি চট দিয়ে মাঠ শুকানোর চেষ্টা চলছে।

৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তারপর তারা সিদ্ধান্ত নেন, ম্যাচ আবারও মাঠে গড়াবে সন্ধ্যা পৌনে সাতটায়। কমিয়ে ফেলা হবে ৭ ওভার করে।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে নিজের বিদায়ী ম্যাচটি খেলতে নেমে টস হেরেছেন মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। দু’জনই আগের দুই ম্যাচে খেলেছেন দুর্দান্ত দুটি সেঞ্চুরির ইনিংস। প্রথম ম্যাচে লিটন অপরাজিত ১২৬ এবং দ্বিতীয় ম্যাচে তামিম খেলেন ১৫৮ রানের ইনিংস।

দেখেশুনে শুরু করার পর মাত্র ৫২ বলে ৫০ রানের জুটি গড়ে ফেলেন তামিম-লিটন। এরপর ১১০ বলে ছুঁয়ে ফেলেন ১০০ রানের জুটি। পরের ৫০ পার করতে একটু সময় নিয়েছেন তারা। ১৭৮ বলে দেড়শ ছোঁয়া হয় এই জুটির। এখন অবিচ্ছিন্ন ১৮২ রানে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence