টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, মুশফিক বাদ

০৬ মার্চ ২০২০, ০১:৪৪ PM

© সংগৃহীত

প্রথম দুই ম্যাচে টস জিতলেও তৃতীয় ম্যাচে টস জেতা হলো না মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংকরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আজ।

আজকের ম্যাচে চারটি পরিবর্তন রয়েছে বাংলাদেশ দলে। মুশফিক থাকছেন না এই ম্যাচে। গত ম্যাচে আঙুলের চোট পাওয়ায় নাজমুল হোসেনও খেলছেন না। অভিষেক হচ্ছে টি-টোয়েন্টি খেলা দুই তরুণের— আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম।

বাদ পড়েছেন দুই পেসার শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। মা অসুস্থ থাখায় শফিউলের  জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আল-আমিনের পরিবর্তে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর গত ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামওয়ে, রেজিস চাকাভা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্রেন্ডন টেলর, টিনোটেন্ডা মুতুম্বোজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন শুমা।

লিফটের গর্ত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 
  • ২৩ মে ২০২৬
শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
  • ২৩ মে ২০২৬
বড় ছাড়ের বিজ্ঞাপনেও ঈদে ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা
  • ২৩ মে ২০২৬
ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ…
  • ২৩ মে ২০২৬
চট্টগ্রামে ধর্ষণের শিকার তিন শিশুকে দেখতে চমেকে মেয়র
  • ২৩ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, বন্ধ থাকছে আবাসিক হল
  • ২৩ মে ২০২৬