অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মাশরাফির

০৫ মার্চ ২০২০, ০২:৫৯ PM

মাশরাফি বিন মর্তুজা অবশেষে ঘোষণাটা দিয়েই ফেললেন। জানিয়ে দিলেন আর অধিনায়ক থাকছেন না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (শুক্রবার) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটিই হবে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

গুঞ্জন ছিল আগেই। তবে কোনো কিছুই পরিষ্কার ছিল না। কেননা মাশরাফি নিজে বলেননি, বোর্ডের পক্ষ থেকেও নিশ্চিত করে বলা হয়নি এই সিরিজই হবে অধিনায়ক মাশরাফির শেষ।

এবার মাশরাফির মুখ থেকেই এলো ঘোষণাটা। সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটিই হবে আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।’

তবে নেতৃত্ব ছাড়লেও সুযোগ পেলে জাতীয় দলে খেলাটা চালিয়ে যেতে চান মাশরাফি।

লিফটের গর্ত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 
  • ২৩ মে ২০২৬
শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
  • ২৩ মে ২০২৬
বড় ছাড়ের বিজ্ঞাপনেও ঈদে ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা
  • ২৩ মে ২০২৬
ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ…
  • ২৩ মে ২০২৬
চট্টগ্রামে ধর্ষণের শিকার তিন শিশুকে দেখতে চমেকে মেয়র
  • ২৩ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, বন্ধ থাকছে আবাসিক হল
  • ২৩ মে ২০২৬