পাকিস্তানে দল পাঠিয়ে করোনার ঝুঁকি নিতে চায় না বিসিবি

০৫ মার্চ ২০২০, ১০:১১ AM

পাকিস্তানে করোনাভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন। এমনকি দেশটির করাচিতে প্রায় সব স্কুল ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তাই আসন্ন পাকিস্তান সফরে দল পাঠিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, তৃতীয় দফায় খেলতে আগামী ২৯ মার্চ পাকিস্তানের করাচিতে পৌঁছাবে বাংলাদেশ দল। এই সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। কিন্তু করোনাভাইরাসের কারণে এই সফর শঙ্কায় পড়ে গেছে। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে আমরা পিসিবির সঙ্গে কথা বলব এবং যদি কোনো ঝুঁকি দেখি তাহলে অবশ্যই আমরা পাকিস্তান সফরে দল পাঠাব না। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

ট্যাগ: ক্রিকেট
লিফটের গর্ত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 
  • ২৩ মে ২০২৬
শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
  • ২৩ মে ২০২৬
বড় ছাড়ের বিজ্ঞাপনেও ঈদে ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা
  • ২৩ মে ২০২৬
ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ…
  • ২৩ মে ২০২৬
চট্টগ্রামে ধর্ষণের শিকার তিন শিশুকে দেখতে চমেকে মেয়র
  • ২৩ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, বন্ধ থাকছে আবাসিক হল
  • ২৩ মে ২০২৬