বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্প: নারীদের হ্যান্ডবলে গবির শুভ সূচনা

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২০ এর নারীদের হ্যান্ডবলে শুভ সূচনার করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। বুধবার (৪ মার্চ) দুুপুরে স্বাগতিক বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়কে ২৪-০ ব্যবধানে হারায় তারা।

ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে গণ বিশ্ববিদ্যালয়। তাদের একের এক অাক্রমণে ব্যতিব্যস্ত থাকে বিজিএমইএ'র রক্ষণভাগ। দুর্দান্ত খেলা উপহার দিয়ে প্রথমার্ধেই ১৩-০ ব্যবধানে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে, গণ বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রক্ষণভাগের সামনে তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি স্বাগতিকরা।

বিরতি শেষেও সমানতালে অাক্রমণ চালিয়ে খেলতে থাকে সফরকারী দলটি। খেলোয়াড়দের দারুণ বোঝাপড়ায় দ্বিতীয়ার্ধে অারো ১১টি গোল করে তারা। পুরো ম্যাচে বিচ্ছিন্নভাবে দুয়েকটি আক্রমণ করলেও সাফল্য পায়নি বিজিএমইএ। ফলে ২৪-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে শক্তিশালী গণ বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে জয়সূচক গোলগুলো করেন অধিনায়ক ছন্দা, নেহা ও রুমা।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যে ১ মার্চ দ্বিতীয়বারের মতো শুরু হয় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প। মোট ১২টি ইভেন্টে দেশের সরকারি এবং বেসরকারি ১০২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার সহস্রাধিক ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ইভেন্টগুলো হচ্ছে- ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিং, সুইমিং, অ্যাথলেটিক্স ইত্যাদি।

লিফটের গর্ত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 
  • ২৩ মে ২০২৬
শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
  • ২৩ মে ২০২৬
বড় ছাড়ের বিজ্ঞাপনেও ঈদে ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা
  • ২৩ মে ২০২৬
ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ…
  • ২৩ মে ২০২৬
চট্টগ্রামে ধর্ষণের শিকার তিন শিশুকে দেখতে চমেকে মেয়র
  • ২৩ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, বন্ধ থাকছে আবাসিক হল
  • ২৩ মে ২০২৬