‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং ১৮ মার্চ, নাম ঘোষণা ৫০ শিল্পীর

০৪ মার্চ ২০২০, ০৮:৪৫ AM

© সংগৃহীত

৫০ জন শিল্পীকে নিয়ে তৈরী হবে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথমেই বঙ্গবন্ধু হিসেবে দেখা গেছে চিত্রনায়ক আরিফিন শুভর নাম। এছাড়াও এ মাসের ১৮ তারিখ থেকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি সিনেমা ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় আরও অভিনয় করছেন, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান) দিলারা জামান (সাহেরা খাতুন), জান্নাতুল সুমাইয়া (বড় শেখ হাসিনা), নুসরাত ফারিয়া (ছোট শেখ হাসিনা) সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), নুসরাত ইমরোজ তিশা (ফজিলাতুন্নেছা), প্রার্থনা দীঘি (ফজিলাতুন্নেছা), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

প্রথম দিনের শুটিং কোথায় হতে পারে, জানতে চাইলে নুজহাত ইয়াসমিন বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ছবির শুটিং শুরু হবে। কত দিন চলবে, তা জানা নেই। এরপর কোথায় কোথায় শুটিং করা হবে, তা–ও পর্যায়ক্রমে জানা যাবে।

এদিকে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হওয়া দিলারা জামান জানান, ‘জানি না ঠিকভাবে করতে পারব কি না। তবে ইতিহাসের অংশ হওয়ার এই সুযোগ পেয়ে আমি খুবই সম্মানিত, আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী ছবিটা মন দিয়ে দেখবেন। এত বড় পরিচালক, নিশ্চয়ই আমাকে দিয়ে চরিত্রটা বের করে নেবেন। বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” পড়েছি। তাঁর বাবা–মায়ের সাক্ষাৎকার দেখেছি। আমি অপেক্ষা করছি কাজটা করার জন্য।’

বায়োপিক–সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের জন্য প্রাথমিকভাবে ৩৫ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্পনির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কাস্টিং ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম রাওয়াত।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence