৪ বছর পর দেখা হবে, ইনশাআল্লাহ: বুবলী

০২ মার্চ ২০২০, ১২:৩৭ PM

© সংগৃহীত

লিপইয়ার বা অধিবর্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দিনটি বিশেষভাবে উদযাপন করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করেন নায়িকা।

ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘হ্যালো #লিপইয়ার ২৯.০২.২০২০। চার বছর পর ফের দেখা হবে, ইনশাআল্লাহ।’ হাসির ইমোকনও যুক্ত করেন তিনি। এ সময় বুবলী টি-শার্ট পরিহিত ছিলেন।

হঠাৎ করে সিনেমাপাড়া থেকে বুবলীর উধাও হয়ে যাওয়ার পর সম্প্রতি সুপাস্টার শাকিব খানকে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে মিডিয়াপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়।

বলাবলি হচ্ছিল- শাকিবের সাবেক স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাসের পথেই হাঁটছেন বুবলী। শাকিব খানের সঙ্গে গোপনে সংসার পেতেছেন তিনি। তাকে যুক্তরাষ্ট্রেও পাঠিয়েছেন শাকিব খান।

তবে অবশেষে আড়াল ভেঙে মুখ খুললেন বুবলী। সবকিছুকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। এরপর থেকে সামাজিকমাধ্যমে সক্রিয় হন।

এআইইউবি-ভারতের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৩ মে ২০২৬
উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল নজরুল জন্মজয়ন্তীর বইমেলার স্টল
  • ২৩ মে ২০২৬
ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্…
  • ২৩ মে ২০২৬
বাংলাদেশে প্রতিবছর গরু কোরবানি কমছে কেন?
  • ২৩ মে ২০২৬
এবারও কি গরু-ছাগলের চামড়ার দাম ৫০-১০০?
  • ২৩ মে ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৩ মে ২০২৬