সুরকার সেলিম আশরাফ আর নেই

০২ মার্চ ২০২০, ০৬:৫২ AM

খ্যাতনামা সুরস্রষ্টা সেলিম আশরাফ আর নেই। রোববার দিনগত রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেলিম আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, অদির বাবা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী। সেলিম দেশাত্মবোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ বেশকিছু জনপ্রিয় গানের স্রষ্টা।

বছর চারেক ধরেই অস্স্থুতায় ভুগছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নিয়ে বেশ অর্থ কষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান। করে দিয়েছিলেন ১০লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিকেল সেন্টারে ১৩দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

চলতি বছরের শুরুর দিকে তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও। কিন্তু এবার আর তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করে পারলেন না। চলেই গেলেন না ফেরার দেশে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9