দলে ফিরেই লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি

০১ মার্চ ২০২০, ০৪:২১ PM

© সংগৃহীত

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর দলে ফিরেই সেঞ্চুরির তুলে নিলেন লিটন দাশ। রোববার (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি লিটনের। ৩৪তম ওভারে ডোনাল্ড ট্রিপানোর প্রথম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন। তবে একই ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন মুশফিকুর রহিম।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে লিটন দাশের সঙ্গে অর্ধশতক করার পর বিদায় নেন তামিম ইকবাল। ১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬১ রানের মাথায় ওয়েসলি মাধেভেরের বলে এলবির ফাঁদে পড়েন এই ওপেনার। পরে নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে ২৯ করে টিনোটেন্ডা মাটুমবডজি ২৬তম ওভারে আউট হন।

বাংলাদেশ দল এই ওয়ানডেতে পাঁচ পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামলেন মাশরাফি ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে না পারা মোস্তাফিজুর রহমানও ফিরেছে। আর লিটন দাশ ও নাজমুল হোসেন শান্তকেও একাদশে রাখা হয়েছে।

এদিকে জিম্বাবুয়ে দলে অভিষেক হলো যুব বিশ্বকাপ খেলে আসা অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরের। যদিও অসুস্থতার জন্য খেলতে পারছেন না ক্রেইগ আরভিন। তবে আজই দলের সঙ্গে যোগ দেওয়া শেন উইলিয়ামসও নেই।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডোনাল্ড ট্রিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9