সৃজিত-মিথিলার রিসেপশন যেন চাঁদের হাট

০১ মার্চ ২০২০, ১২:৫০ PM

© সংগৃহীত

অবশেষে কলকাতার বুকে বসল চাঁদের হাট। শনিবার সন্ধেয় হয়ে গেল পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ও বাংলাদেশের অভিনেত্রী সমাজকর্মী মিথিলার রিসেপশন পার্টি। স্বাভাবিক ভাবেই পার্টিতে উপস্থিত ছিলেন টলি পাড়ার তারকারা।

12

ডিসেম্বরের ৬ তারিখেই বিয়ে সেরেছিলেন সৃজিত মিথিলা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন। তাই এই রিসেপশন নিয়ে টলিপাড়ায় উত্তেজনা ছিল প্রথম থেকেই। অবশেষে তারকাদের মেলায় হয়ে গেল সৃজিতের রিসেপশন।

33

এদিন মিথিলা একদম নতুন কনের মতোই লাল রঙের শাড়ি পরেছিলেন আটপৌড়ে কায়দায়। আর সৃজিত একটি প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল রঙের ধুতি পরেছিলেন। স্বভূমির রাজ কুটিরে এই বিরাট আয়োজন করেছিলেন নবদম্পতি। রিসেপশনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী, অনির্বাণ ভট্টাচার্য, সৌরসেনী, মাধবী মুখোপাধ্যায়, অনুপম রায়, রূপম ইসলাম, রুদ্রনীল ঘোষ, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল ও বরখা ও আরও অনেকে।

44

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর চারহাত এক করেছেন সৃজিত ও মিথিলা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ে ও হানিমুন সেরেই আবার ভৌগোলিক ভাবে অনেকটাই দূরে সৃজিত-মিথিলা।

55

প্রসঙ্গত, ফেসবুকের মাধ্যমেই দুজনের আলাপ হয়েছিল। সৃজিতের তরফ থেকেই প্রথমে গিয়েছিল বন্ধুত্বের অনুরোধ। তার পরে মেসেঞ্জারে আলাপ। কয়েকদিন কথাবার্তা চলার পরেই ২০১৯-এর জানুয়ারিতে ঢাকায় মিথিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৃজিৎ। তখনই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

13

 

ট্যাগ: বিনোদন
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9