এসিড আক্রান্ত বাঙালি তরুনীর বিয়ে দিলেন শাহরুখ

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪২ AM

© সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান। সমাজের অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে নতুন কিছু নয় তার জন্য। তবে এবার নতুন একটি ঘটনা জন্ম দিয়েছেন এই অভিনেতা। তা-হলো এসিড আক্রান্ত বাঙালি মেয়ে সঞ্চয়িতার বিয়ে দিয়েছেন শাহরুখ খান। শুধু বিয়ে দিয়েই ক্ষান্ত হননি তিনি। সঞ্চয়িতাকে বিয়ের শুভেচ্ছা জানানো সহ শুভ্রর সঙ্গে সঞ্চয়িতার সুখী দাম্পত্য কামনা করে তাদের বিয়ের ছবিও শেয়ার করেছেন কিং খান।

সুপারস্টার থেকে মানবিক সত্ত্বা, আরও অনেককিছুর জন্যই অনেকের মনের মানুষ হয়ে উঠেছেন শাহরুখ খান। এসিড আক্রান্তদের জন্য কিং খানের মীর ফাউন্ডেশনের কাজকর্মও বহুবার আলোচনায় উঠে এসেছে। এসিড হামলায় আক্রান্ত বহু মহিলাকেই বিভিন্নভাবে সাহায্য করে থাকে শাহরুখের নিজের এই সংগঠন। পশ্চিমবঙ্গের মেয়ে সঞ্চয়িতার বিয়ের দায়িত্ব নেওয়া হয়েছিল শাহরুখের এই সংগঠনের পক্ষ থেকে। তবে সঞ্চয়িতার বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও অবশ্য তাদের শুভেচ্ছা জানাতে ভোলেন নি বাদশা।

সম্প্রতি মীর ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে শাহরুখ খান এ প্রসঙ্গে বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন এ’সি’ড আ’ক্রা’ন্তদের পাশে দাঁড়াবেন। তার অবর্তমানে এই সংস্থার সমস্ত দায়িত্বভার দেওয়া হয়েছে তার মেয়ে সুহানা খানকে।

 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence