তরমুজ চাষ শুরু করলেন ধোনি (ভিডিও)

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ PM

সেনায় ট্রেনিং করছেন। নাচছেন, গান গাইছেন। আর কি কি না করছেন তিনি। শুধু ব্যাটটাই আর হাতে তুলে ধরছেন না। কবে তিনি ক্রিজে নেমে একটু ব্যাট হাঁকরাবেন তা নিয়ে ভেবে মন মরা হয়ে রয়েছে ধোনি ফ্যানেরা। আর তিনি কি করছেন? চাষ করছেন চাষ।

কথায় বলে আশায় বাঁচে চাষা। কিন্তু ধোনি চাষা রূপে কোন আশা দেখাচ্ছেন? না ক্রিকেট সংক্রান্ত্র কোনও আশা তো দেখাচ্ছেন না এমএসডি। তিনি রয়েছেন নিজের খেয়ালে। নিজের আনন্দে। অরগ্যানিক চাষে মন দিয়েছেন ধোনি। ফলাচ্ছেন পেঁপে, তরমুজ। বুধবার সন্ধ্যাবেলা নিজের সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাপ্টেন কুল। সেখানে তিনি ঠাণ্ডা মাথায় তিনি অরগ্যানিক চাষে ব্যস্ত।

ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে ধোনি ফুল, মিষ্টি, ধুপ দিয়ে ভূমি পুজো করলেন। তারপর নারকোল ফাটিয়ে অরগ্যানিক চাষের শুভারম্ভ করলেন। নিজের শহর রাঁচিতেই এই চাষ আবাদ শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ভিডিওতে তিনি জানিয়েছেন প্রথমে তিনি তরমুজ চাষ করবেন, তারপর দিন কুড়ি বাদ থেকে শুরু করবেন পেঁপে চাষ।

তাঁর ফ্যানকুল যখন ভেবে আকুল তখন দু’বার বিশ্বজয়ী অধিনায়ক জয়ী অধিনায়কের এসব বিষয়ে কোনো হেলদোল নেই। তিনি উলটে জানিয়েছেন তিনি বেশ সুখী। অরগ্যানিক চাষ করার ফলে তাঁর আগামী সময় আরও আনন্দের হতে চলেছে তাও বলেছেন তিনি। সাত মাস হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ধোনি। কিছুদিন আগে বোর্ডের চুক্তি থেকেও বাদ গিয়েছেন তিনি। কিন্তু নামটা যে মহেন্দ্র সিংহ ধোনি। কোনও বিষয়ে, কোনও সময়েই তিনি বিব্রত হন না।

সূত্র: কলকাতা২৪*৭

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9