সৌম্যর বিয়েতে ‘চুরি’ নিয়ে সংঘর্ষ, আটক ২

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১১ AM

© সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিয়েতে মোবাইল চুরি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সৌম্যের বড় ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার রাতে খুলনা ক্লাবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সৌম্যর বড় ভাই আহত প্রণব কুমার সরকার জানান, চুরি হওয়ার পর মোবাইল নম্বরে কল দেওয়া হয়। এ সময় একজনের কাছে মোবাইল বেজে ওঠে। তাকে আটক করে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।

সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার সরকার বলেন, প্রচণ্ড ভিড়ে গেট দিয়ে ঢোকার সময় দ্বীনবন্ধু মিত্র নামে এক বরযাত্রীর মোবাইল চুরি হয়। এরপর সৌম্যের বাবা, বন্ধু অলিসহ স্বজনদের সাতটি মোবাইল চুরি হয়। চোরদের হাতে নাতে ধরে ফেললে খুলনা ক্লাবের কর্মচারীরা আমাদের ওপর হামলা চালান।

সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় রাখা হয়েছে। এছাড়া খুলনা ক্লাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
  • ২৩ মে ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ২৩ মে ২০২৬
যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪
  • ২৩ মে ২০২৬
খড়ের পালা থেকে উদ্ধার আদালতের চুরি হওয়া নথি, গ্রেপ্তার ৪
  • ২৩ মে ২০২৬
জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিলেন বিএনপি নেতা
  • ২৩ মে ২০২৬
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্ক্যালোনির বিশেষ নজরে যারা
  • ২৩ মে ২০২৬