বুবলির মা হওয়া নিয়ে শাকিবের কড়া জবাব

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৮ PM

© সংগৃহীত

ঢাকাই ইন্ডাস্ট্রির শীর্ষ শাকিব খান ও অপুর গুঞ্জন কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি ‘বীর’ সিনেমার জন্য ওজন বাড়াতে হয় বুবলিকে। সেই ছবি একটি গান প্রকাশের পর গুঞ্জন উঠে নায়িকার অন্তঃসত্ত্বা নিয়ে। আর এ বিষয়টি নিয়ে জড়ানো হয়েছে শাকিব খানকেও। বিষয়টি নিয়ে বুবলি যেমন সরব হয়েছেন ঠিক চুপ করে থাকনেনি শাকিব খানও।

শাকিব বলেন, আর তো চুপ থাকা যায় না, এত গুঞ্জন আর কানাঘুষা না করে যদি সাহস থাকে সামনে এসে প্রমাণ দেখাক। দুই দিন পর পর আমাকে ঘিরে নানা অপপ্রচার চালিয়ে আমার স্টারডাম ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে, আমাকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে, আর কত?

বুবলির প্রেগনেট, লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া এমন খবর প্রকাশের প্রসঙ্গে শাকিব খান বলেন- আপনারা আমাকে কেন জিজ্ঞেস করছেন, বুবলীর কাছে যান, সেই আপনাদের ভালো বলতে পারবে। সে তো নিজের বাসায়ই আছে।

অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের যেমন ঘটনা ঘটেছিলো বুবলির সঙ্গে কি একই ঘটনার আবারো পুনরাবৃত্তি হবে এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন- প্রশ্নই ওঠে না, বুবলি শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত। সে অপুর মতো কোনো ভুল করবে না। বুবলি আমার জাস্ট ফ্রেন্ড এবং কো-আর্টিস্ট ছাড়া আর কিছুই নয়। আসলে আমার স্টারডাম যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে ক্যারিয়ার ধ্বংস করতে চায়। যা কোনো দিন পারেনি, পারবেও না।

লিফটের গর্ত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 
  • ২৩ মে ২০২৬
শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
  • ২৩ মে ২০২৬
বড় ছাড়ের বিজ্ঞাপনেও ঈদে ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা
  • ২৩ মে ২০২৬
ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ…
  • ২৩ মে ২০২৬
চট্টগ্রামে ধর্ষণের শিকার তিন শিশুকে দেখতে চমেকে মেয়র
  • ২৩ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, বন্ধ থাকছে আবাসিক হল
  • ২৩ মে ২০২৬