অধিনায়ক মুমিনুলের প্রথম সেঞ্চুরি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০ AM

© সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। এ সময় ক্রিজে সেট হয়ে গেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। নতুন দিনেও ছন্দময় ক্রিকেট খেলছেন তারা। জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো শাসাচ্ছেন এ জুটি। ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। তবে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম তিন অংক ছোঁয়া ইনিংস।

ক্রিকেটের অভিজাত সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। দুর্দান্ত এ শতক দিয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন মুমিনুল। ক্রিকেটের লংগার ভার্সনে এখন পয়েট অব ডায়নামোর সেঞ্চুরি সংখ্যাও ৯টি। তবে টেস্ট স্পেশালিস্ট বলতে চোখের সামনে ভেসে আসে মুমিনুল হকের নাম। প্রতিপক্ষ যে ই হোক না, ফরম্যাট যদি হয় টেস্ট— তবে মুমিনুল মানেই রানের ফুলঝুরি!

শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ২৮৮ রান করেছে বাংলাদেশ। এতে ২৩ রানের লিড নিয়েছেন টাইগাররা। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে ২২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। তিনি ৫৭ রান নিয়ে ব্যাট করছেন। মুমিনুল ১০২ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এরই মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন তারা।

আগের দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে খেলার গোড়াপত্তন করেন। নেমে স্বচ্ছন্দে খেলতে থাকেন তারা। দলীয় এ সংগ্রহের পথে তামিম ইকবালের অবদান ৪১ রান। আর ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (আগের দিন ২২৮/৬) (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, এনদিলোভু ০, টিসুমা ০, নিয়াউচি ৬*; এবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ২৪-৬-৭১-৪, নাঈম ৩৮-৯-৭০-৪, তাইজুল ২৭.৩-১-৯০-২)।

শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
  • ২৩ মে ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ২৩ মে ২০২৬
যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪
  • ২৩ মে ২০২৬
খড়ের পালা থেকে উদ্ধার আদালতের চুরি হওয়া নথি, গ্রেপ্তার ৪
  • ২৩ মে ২০২৬
জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিলেন বিএনপি নেতা
  • ২৩ মে ২০২৬
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্ক্যালোনির বিশেষ নজরে যারা
  • ২৩ মে ২০২৬