বিয়ের নিমন্ত্রণপত্রে পূজা-সৌম্যের ছবি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৩ PM
নিমন্ত্রণপত্রের জলছাপে সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজা

নিমন্ত্রণপত্রের জলছাপে সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজা © সংগৃহীত

সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। অনুষ্ঠানকে সামনে রেখে এরই মধ্যে নিমন্ত্রণপত্র ছেপেছে তার পরিবার। আর এতে জলছাপে একসঙ্গে দেখা যাচ্ছে সৌম্য ও হবু স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজাকে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে নিমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছে সৌম্যর পরিবার।

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার বলেন, ‘খুলনা ক্লাব হলরুমে ২৬ ফেব্রুয়ারি বুধবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা বিয়ের জন্য দাওয়াতপত্র বিতরণ শুরু করেছি।’

জাতীয় দলের ক্রিকেটারের হবু স্ত্রী প্রিয়ন্তি ওষুধ ব্যবসায়ী গোপাল দেবনাথের মেয়ে। তাদের বাড়ি খুলনার হাজিবাগ রোডে। তারা থাকেন রাজধানীর গ্রিন রোডে। পূজা রাজধানীর একটি কলেজে ‘এ’ লেভেলে পড়ছেন।

সৌম্যর বাবা সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার জানান, ঘরোয়া পরিবেশে আশীর্বাদ অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি সাতক্ষীরায় সৌম্যর আশীর্বাদ। ২৪ ফেব্রুয়ারি খুলনায় মেয়ের বাড়িতে আশীর্বাদ হবে। গায়ে হলুদ হবে বিয়ের দিন সকালে।

তিনি বলেন, ‘খুলনা ক্লাব হলরুমে ২৬ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা বিয়ের জন্য দাওয়াতপত্র বিতরণ শুরু করেছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে।’

সৌম্যর বাবা জানান, ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে (মন্টুমিয়ার বাগানবাড়ি) সন্ধ্যায় বউ ভাতের আয়োজন করা হয়েছে। দেড় হাজার মানুষের আয়োজন করা হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ২৩ মে ২০২৬
যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪
  • ২৩ মে ২০২৬
খড়ের পালা থেকে উদ্ধার আদালতের চুরি হওয়া নথি, গ্রেপ্তার ৪
  • ২৩ মে ২০২৬
জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিলেন বিএনপি নেতা
  • ২৩ মে ২০২৬
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্ক্যালোনির বিশেষ নজরে যারা
  • ২৩ মে ২০২৬
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
  • ২৩ মে ২০২৬