পঞ্চম কন্যার বাবা হয়ে আফ্রিদির ‘আলহামদুলিল্লাহ’

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৩ PM

শাহিদ আফ্রিদি ফের বাবা হলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের আগে চার কন্যা ছিল। এ বার সোশ্যাল মিডিয়ায় পঞ্চম কন্যার জন্মের কথা জানিয়েছেন তিনি।

সদ্যোজাত কন্যাকে কোলে নিয়ে নিজের ছবি পোস্টও করেছেন আফ্রিদি। সঙ্গে লিখেছেন, “সর্বশক্তিমানের অসীম দয়া ও কৃপা...আমি চারজন অপরূপা সুন্দরী কন্যার পিতা ছিলাম, তিনি আমাকে পঞ্চম কন্যা উপহার দিলেন, আল-হামদুলিল্লাহ। শুভকাঙ্ক্ষীদের সঙ্গে আমি সুখবরটি ভাগাভাগি করলাম।”

আফ্রিদির স্ত্রীর নাম হল নাদিয়া আফ্রিদি। তাঁর চার কন্যার নাম হল আকসা, আনশা, আজওয়া ও আসমারা।

ক্রিকেট কেরিয়ারে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি খেলেছেন আফ্রিদি। তিন ফরম্যাটে যথাক্রমে ১৭১৬, ৮০৬৪ ও ১৪১৬ রান করেছেন। নিয়েছেন যথাক্রমে ৪৮, ৩৯৫ ও ৯৮ উইকেট। দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন পাকিস্তানকে।

 

এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ হাজার টাক…
  • ২৩ মে ২০২৬
গাইবান্ধায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ…
  • ২৩ মে ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ মে ২০২৬
রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের ম…
  • ২৩ মে ২০২৬
উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ…
  • ২৩ মে ২০২৬
কোরবানির বাকি আর ৪ দিন, টুংটাং শব্দে সরব মিরসরাইয়ের কামারপল…
  • ২৩ মে ২০২৬