‘তুমি আমার সব’— ভালোবাসা দিবসে স্ত্রী দোলাকে রুবেল

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৮ PM
রুবেল-দোলা

রুবেল-দোলা © ফেসবুক

বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণে এ বছর থেকে বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন ও ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস একইদিনে পড়েছে। এতদিন ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে ফাল্গুন মাসের প্রথম দিন পালিত হতো, আর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। তবে এবার থেকে দুটি দিবসই বাংলাদেশে একই দিনে পালিত হবে।

বিশ্ব ভালোবাসার দিনে ক্রিকেটারও দারুন উপভোগ করেছেন। এদিন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন তার স্ত্রীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার এবং স্ত্রী ইসরাত জাহান দোলার ছবি যুক্ত করে তিনি লিখেছেন, ‘You are my life, You are my inspiration, You are my everything, I love you ♥️’ যার বাংলা- তুমিই আমার জীবন, তুমিই আমার উৎসাহ, তুমিই আমার সব, আমি তোমাকে ভালোবাসি।’

স্ট্যাটাসে ভালোবাসার চিহ্ন যুক্ত করে পোস্টটি দোলা হোসাইনকে ট্যাগ করেন রুবেল। স্ট্যাটাসের দেয়ার পরপর ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা বাণীতে ঢল নামে। কমেন্টে সবাই এ যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৪ সালের দিকে বাংলাদেশ দলের ডানহাতি পেসার রুবেল হোসেনের ব্যক্তিগত জীবন এলোমেলো হয়ে পড়ে। সে সময় তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় ধর্ষণের অভিযোগ করেন মডেল নাজনীন আক্তার হ্যাপী। তবে এই বিষয়ে কোনো তথ্য-প্রমাণ না মেলায় সব অভিযোগ থেকে মুক্ত হন রুবেল। এরপর ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন জাতীয় দলের এই ক্রিকেটার এবং বেশ সুখেই সংসার করছেন তিনি।

এদিন নিষেধাজ্ঞার কারণে দলের বাহিরে থাকা জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও ফেসবুকে পোস্ট করে ভালোবাসা বিনিময় করেছেন। তিনি লিখেছেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।’

তিনি আরও লিখেছেন, ‘ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি; বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9