ঢাবি বঙ্গবন্ধু হলের বার্ষিক ক্রীড়ায় যৌথ চ্যাম্পিয়ন বাবু-সামসুল

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মো. রামু বাবু ও সামসুল আলম যৌথভাবে চ্যাম্পিয়ন এবং হারুন-অর-রশিদ ও মির্জা মনির যৌথভাবে রানার্স-আপ হয়েছেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উভয় অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, ঢাবি অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ …
  • ২৩ মে ২০২৬
গাইবান্ধায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ…
  • ২৩ মে ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ মে ২০২৬
রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের ম…
  • ২৩ মে ২০২৬
উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ…
  • ২৩ মে ২০২৬
কোরবানির বাকি আর ৪ দিন, টুংটাং শব্দে সরব মিরসরাইয়ের কামারপল…
  • ২৩ মে ২০২৬