ভালোবাসা দিবসে ৮০ প্রেক্ষাগৃহে শাকিবের ‘বীর’

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ AM

© সংগৃহীত

কাজী হায়াতের পরিচালনায় আজ (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসকে ঘিরে ৮০ প্রেক্ষাগৃহে শাকিবের ‘বীর’ মুক্তি পাচ্ছে দেশজুড়ে। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানা গেছে, ছবিটি দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শাকিব খান প্রযোজিত তৃতীয় এই ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন বুবলী।

শাকিব খান ‘বীর’ প্রসঙ্গে বলেন, ‘আগে যেমন প্রতি বছর বেশকিছু ছবিতে অভিনয় করতাম, এখনও সেভাবেই কাজ করতে হবে। থেমে থাকার সুযোগ নেই। নিজের প্রোডাকশন হাউজ থেকেও নিয়মিত ছবি বানাবো। এবং অন্য প্রযোজক যারা বসে আছেন তাদের ফিরিয়ে আনতে সহযোগিতা করবো।’
এদিকে নির্মাতা কাজী হায়াতের এটি ৫০তম ছবি। তিনি বলেন, ‘কতদিন বাঁচবো জানি না। তবে হয়তো এটাই আমার শেষ ছবি। শাকিব নিজের প্রযোজিত ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’

নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের মাঠে পশুর হাটের আয়োজন
  • ২৩ মে ২০২৬
ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ …
  • ২৩ মে ২০২৬
গাইবান্ধায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ…
  • ২৩ মে ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ মে ২০২৬
রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের ম…
  • ২৩ মে ২০২৬
উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ…
  • ২৩ মে ২০২৬