ভালোবাসা দিবসে সাকিবের আবেগী স্ট্যাটাস

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮ AM

© সংগৃহীত

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই মিডিয়া থেকে সম্পূর্ণ বাইরে রয়েছেন তিনি। তবে ক্রিকেটের বাইরেও তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে। তাই বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। সেখানে তিনি তার স্ত্রী ও মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। নিজেকে একজন সুখী মানুষ হিসেবে উল্লেখ করে পরিবারকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে স্ত্রী ও মেয়েকে নিয়ে এক আবেগী স্ট্যাটাস দেন এই টাইগার অলরাউন্ডার। ফেসবুকে স্ত্রী ও মেয়ের ছবি সংযুক্ত স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

 

 

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ২৩ মে ২০২৬
যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৪
  • ২৩ মে ২০২৬
খড়ের পালা থেকে উদ্ধার আদালতের চুরি হওয়া নথি, গ্রেপ্তার ৪
  • ২৩ মে ২০২৬
জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিলেন বিএনপি নেতা
  • ২৩ মে ২০২৬
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্ক্যালোনির বিশেষ নজরে যারা
  • ২৩ মে ২০২৬
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
  • ২৩ মে ২০২৬