কান্না থামাতে পারছি না: কাঁদতে কাঁদতে বললেন আকবরের বাবা

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৫ PM
আকবরের বাবা মো. মোস্তফা এবং মা শাহেদা

আকবরের বাবা মো. মোস্তফা এবং মা শাহেদা © টিডিসি ফটো

শুধু তো কষ্টেই নয়, আনন্দেও চোখে জল আসে। বাংলাদেশ দলে অধিনায়ক আকবর আলির পরিবারে যেমনটা হয়েছিল। ছেলের ব্যাটে বিশ্বজয়ের ছবি দেখে আনন্দে কেঁদে ফেলেছেন আকবরের বাবা-মা। আকবরের বাবা বলছেন, কান্না থামাতে পারছি না। এ কান্না খুশির কান্না। আকবর পুরো বিশ্বের সামনে গর্বিত করেছে দেশকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পরই রংপুর জুড়ে শুরু হয়েছে উৎসব। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে ক্রিকেটপ্রেমীরা আসছেন বাড়িতে। দেখা করছেন বিশ্বকাপজয়ী অধিনায়কের বাবা-মার সঙ্গে।

আকবরের মা সাহিদা আখতার চোখে জল নিয়েই বলেছেন, ‘জিতে দেশে ফেরার পণ করে বিশ্বকাপ খেলতে গিয়েছিল ছেলে। ওর অদম্য ইচ্ছে। যা পূর্ণ হয়েছে। দেশের মুখ উজ্জ্বল করেছে ও। এই জয় সব দেশবাসীর।’

আকবরের বাবা মোস্তাফা সারাক্ষণ টিভির পর্দায় তাকিয়ে ছিলেন। ফাইনালের একটি মুহূর্তও মিস করেননি। ছেলের হাতে বিশ্বকাপ দেখার পর আবেগে ভাসছেন তিনিও। চোখের জল কিছুতেই বাঁধ মানছে না। তিনি কাঁদতে কাঁদতেই বলেন, ‘কান্না থামাতে পারছি না। এ কান্না খুশির কান্না। আকবর পুরো বিশ্বের সামনে গর্বিত করেছে দেশকে। ও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখত। সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। জয় ছিনিয়ে নিয়ে আসবে, এমন ইচ্ছে ছিল ওর। মনের জোরে সেই ইচ্ছাপূরণ করেছে আকবর।’

ম্যাচ জেতানো ইনিংসের পর আকবরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9