জয়ের সেঞ্চুরিতে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭ PM

© সংগৃহীত

মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। পচেফস্ট্রমে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।

পরে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ০১ বলে মাত্র চার উকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সেঞ্চুরি করে আউট হন জয়। ম্যাচসেরা হন জয়। আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন যুবরা। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে তারা আটকে দেন ২১১ রানেই। তবে রান তাড়ায় নেমে ৩২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যান মাত্র ৩ রান করে। তার সঙ্গী পারভেজ হোসেন ইমন আউট হন ১৪ রানে।

তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠেন মাহমুদুল হাসান জয় আর তৌহিদ হৃদয়। দারুণ খেলছিলেন তারা। তবে দলের স্কোর ১০০ ছুঁতেই ভুল করে বসেন হৃদয়। একটু এগিয়ে শট খেলতে গেলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি, ৪৭ বলে ৪ বাউন্ডারিতে হৃদয় তখন ৪০ রানে।

পরের সময়টায় শাহাদাত হোসেনকে নিয়ে একদম ঠান্ডা মাথায় এগিয়েছেন মাহমুদুল হাসান জয়। চতুর্থ উইকেটে ১০১ রানের ম্যাচ জেতানো জুটি গড়ে তবেই সাজঘরে ফেরেন জয়, তাসখতকে মারতে গিয়ে ফিরতি ক্যাচ হন তিনি।

তবে তার ঠিক আগেই দারুণ এক বাউন্ডারিতে সেঞ্চুরিও পূরণ করে নিয়েছেন জয়। ১২৭ বলে তার ১০০ রানের ইনিংসটিতে ছিল ১৩ বাউন্ডারির মার। ৪০ রানে অপরাজিত থেকে যান শাহাদাত হোসেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9