ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা তিতুমীরকে নিয়ে সিনেমা

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৪ PM
সৈয়দ মীর নিসার আলী (তিতুমীর)

সৈয়দ মীর নিসার আলী (তিতুমীর) © ফাইল ফটো

ঐতিহাসিক ব্যক্তিত্ব তিতুমীর বাংলার প্রজাকুলের ওপর স্থানীয় জমিদার, ইউরোপীয় নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেমেছিলেন। যার পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। এবার তিতুমীরকে নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক ডায়েল রহমান।

সিনেমাটিতে তিতুমীরের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক নিরবকে। গত ২ ফেব্রুয়ারি ‘তিতুমীর’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন নিরব।

তিনি বলেন, ক্যারিয়ারে অনেক চরিত্রেই কাজ করেছি। তবে বিপ্লবী তিতুমীর হিসেবে নিজেকে দেখতে পারাটা দারুণ একটি ব্যাপার। এটা স্বপ্নের চরিত্র, তাই সিনেমাটি আমার জন্য স্বপ্নের কাজ হিসেবেই ধরা দিলো। আমি চেষ্টা করবো বীর তিতুমীরকে সঠিকভাবে ধারণের জন্য। তিতুমীর ছবির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি শিশির কথাচিত্রের প্রযোজনায় নির্মিত হবে।

জানা গেছে, চিত্রনাট্যের কাজ শেষের পথে। সিনেমার শুটিং হবে এপ্রিল, জুন ও জুলাইতে। এ সিনেমার নায়ক হিসেবে নিরবকে ঠিক করা হলেও এখনো অন্যান্য চরিত্রের মুখ চূড়ান্ত হয়নি।

পরিচালক ডায়েল রহমান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে ‘তিতুমীর’ ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। নিরবকে আমাদের সাথে পেয়ে ভালো লাগছে। শিগগিরই বাকী কলাকুশলীদের নাম ঘোষণা করবো।

প্রসঙ্গত, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে ‘বাঁশের কেল্লা’ তৈরি করে বিখ্যাত হন তিনি। ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন বীর এই যোদ্ধা।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬