সিডি চয়েস মিউজিকে মাঈনউদ্দিনের ‘কঠিন পাথর’

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৩ PM

© টিডিসি ফটো

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কঠিন পাথর’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। আবু রায়হানের কথায় গানটি গেয়েছেন ওমান প্রবাসী কণ্ঠশিল্পী মাঈনউদ্দিন। রোমান্টিক -বিরহ ধাঁচের গানটির চিত্র ধারণ হয়েছে মুন্সিগঞ্জেরে দোহারে। গানটিতে মডেল হয়েছেন স্নেহা, সাগর ও শিল্পী নিজেই। সিডি চয়েস মিউজিক প্রযোজিত গানটি সুর সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব । গানটি সম্পর্কে কন্ঠশিল্পী বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদি ছিলাম। এর মিউজিক ভিডিও টাও দারুণ হয়েছে।

গানটির কথা ও সুর অসাধারণ। এরইমধ্যে শ্রোতা ও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। বিশেষ ধন্যবাদ সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন কে যার জন্য সবকিছু সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন বলেন, মাঈনউদ্দিন প্রবাসী হলেও বাংলা গানের প্রতি অসীম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তাঁর গায়কীও অসাধারণ। মাঈনউদ্দিনকে নিয়ে আরও বেশ কিছু কাজের পরিকল্পনা চলছে। যা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। আমাদের মিউজিক ইন্ড্রাস্টিতে তাঁর শক্ত অবস্থান হবে বলে আমি বিশ্বাস করি।

ট্যাগ: গায়ক
নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের মাঠে পশুর হাটের আয়োজন
  • ২৩ মে ২০২৬
ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ …
  • ২৩ মে ২০২৬
গাইবান্ধায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ…
  • ২৩ মে ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ মে ২০২৬
রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের ম…
  • ২৩ মে ২০২৬
উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ…
  • ২৩ মে ২০২৬