শাকিব-অপুর ছেলে আব্রামের গান ভাইরাল

৩০ জানুয়ারি ২০২০, ০৯:০০ PM

আব্রাম খান জয়। তারকা বাবা-মা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান। এই দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছে রয়েছে আব্রাম। বুধবার নায়িকা অপু বিশ্বাস তার বাসায় সরস্বতী পূজা উপলক্ষে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন করেন।

সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল অপুর পুত্র জয়। সেই সঙ্গে গলা মিলিয়ে গুনগুন করে গাইতেও দেখা যায়। বিষয়টি পাশ থেকে টের পান আরেকজন।
তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে গান গেয়ে শোনায় জয়। আর অল্প সময়ে ভাইরাল হয় জয়ের গাওয়া গানটি। ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো/ গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো/ মা যে আমার সবার সেরা, অনন্ত কাল অবিরত।’-জয়ের গাওয়া গানের কথা ছিল এমনই। ফেসবুকে ৫০ সেকেন্ডের গানটি ভাইরাল হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামের নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর নায়ক বাপ্পি চৌধুরী। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

গাইবান্ধায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ…
  • ২৩ মে ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ মে ২০২৬
রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের ম…
  • ২৩ মে ২০২৬
উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ…
  • ২৩ মে ২০২৬
কোরবানির বাকি আর ৪ দিন, টুংটাং শব্দে সরব মিরসরাইয়ের কামারপল…
  • ২৩ মে ২০২৬
হাটে কোরবানির পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কী করবেন? 
  • ২৩ মে ২০২৬