দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

৩০ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ PM

© ফাইল ফটো

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করল যুবারা।

বৃহস্পতিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে তানজীদ হাসান তামিমের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশের দেয়া ২৬২ রানের জবাবে ১০৪ রান বাকি থাকতেই সব উইকেট হারায় প্রোটিয়ারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যুব ক্রিকেট দল। শুরুতেই ১২.১ ওভারে ৬০ রানের জুটি গড়ে তোলে। ১৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার তানজিদ হোসেন সর্বোচ্চ ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি।

মাহমুদুল হাসান জয় ৩ রান করে আউট হয়ে গেলেও মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ৭৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর শাহাদাত হোসেন ৭৬ বলে খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। শামিম হোসেন ১ রান করে রানআউট হয়ে গেলেও শেষ মুহূর্তে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলি।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুললেও রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close