শোয়েব আখতারের কাছে এ বাংলাদেশ অচেনা

২৬ জানুয়ারি ২০২০, ০৮:৪৬ PM

© সংগৃহীত

চলতি পাকিস্তান সফরে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে হতাশ প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এ পেসার বলেছেন, এ বাংলাদেশ আমাদের কাছে অচেনা, টাইগারদের পারফরম্যান্স খুব হতাশাজনক।

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই খেলায় খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। শনিবার দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৩৬ রান করা বাংলাদেশ হেরে যায় ৯ উইকেটের বড় ব্যবধানে। এ দিন খেলা শেষে পিটিভি স্পোর্টসের ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ।

ওই অনুষ্ঠানে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে শোয়েব আখতার বলেন, বাংলাদেশকে দেখে খুব সাধারণ একটি দল মনে হয়েছে। এ বাংলাদেশ আমাদের অচেনা। তাদের পারফরম্যান্স খুব হতাশাজনক।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ২২৪ ম্যাচ খেলে ৪৪৪টি উইকেট শিকার করা শোয়েব আখতার আরও বলেন, আগেই বলেছিলাম এ সিরিজে ৩-০ ব্যবধানে জিতবে পাকিস্তান। এটাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ের ধার চোখে পড়ছে না।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9