জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের তারিখ চূড়ান্ত

২৬ জানুয়ারি ২০২০, ০৭:২৯ PM

© ফাইল ফটো

জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে দু’দল।

পাকিস্তান সফরের দ্বিতীয় পর্বে ৭ ফেব্রুয়ারি প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে, রাওয়ালপিন্ডি টেস্টের পর খুব একটা বিশ্রামের সুযোগ নেই টাইগারদের।

১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ১৮ থেকে ১৯ ফেব্রুয়ারি একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এরপর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে লড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

পহেলা মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৬ মার্চ। এরপর ৯ ও ১১ মার্চ মিরপুরে দু'টি টি-টোয়েন্টি খেলবে দু'দল। আর ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুইয়ানরা।

চামড়া সিন্ডিকেটের তেলেসমাতি আর দেখতে চাই না: এমপি মিলন
  • ২৩ মে ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নতুন এপিএস মো. আবুল বা…
  • ২৩ মে ২০২৬
কেবল আমেরিকা নয় গাজা যুদ্ধে ভারত-ব্রাজিল থেকেও অস্ত্র কিনেছ…
  • ২৩ মে ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবে…
  • ২৩ মে ২০২৬
শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে সভা ডাকল মাউশির আঞ…
  • ২৩ মে ২০২৬
নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের মাঠে পশুর হাটের আয়োজন
  • ২৩ মে ২০২৬