ভালোবাসা দিবসে তাহসান ও সুস্মিতা আনিসের ‘স্মৃতির ফানুস’

২৪ জানুয়ারি ২০২০, ০৪:৪০ PM

© টিডিসি ফটো

‘যদি কখনো মনের ভুলে ভুল করে আমায় মনে পড়ে/ খুঁজে দেখো পাবে ঠিকই আমাকে ওই আকাশের তারায়/ একটু সময় দিও আমায়/ সঙ্গে তোমার উড়াবো স্মুতির ফানুস’। রোমান্টিক সফট মেলোডি ঘরানার এই গানটি বিশ্ব ভালবাসা দিবসে ভক্তদের জন্য নিয়ে আসছেন তাহসান ও সুস্মিতা আনিস।

রোমান্টিক সফট মেলোডি ঘরানার গানটির কথা লিখেছেন তাহসান খান ও লিমন। টিউন অ্যান্ড ট্র্যাকস স্টুডিওতে সম্প্রতি রেকর্ড হয়েছে গানটি। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি থেকে প্রকাশ হতে যাওয়া গানটির সুর ও কম্পোজিশন করেছেন তাহসান খান এবং মিউজিকে রয়েছেন মেনন।

নাহিয়ান আহমেদের পরিচালনায় আগামী ২৭ জানুয়ারি স্মৃতির ফানুস গানের মিউজিক ভিডিওর শ্যুটিং হবে ফ্লাইবট স্টুডিওতে । দুই কন্ঠশিল্পী এবং এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ এতে অংশ নিচ্ছেন। শ্রোতা ও দর্শকদের জন্য মিউজিক ভিডিওটি আগামী ৮ ফেব্রুয়ারি রিলিজ হবে। সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সকল ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে।

শিল্পী সুস্মিতা আনিসের নয়টি একক অ্যালবামের সাথে রয়েছে অসংখ্য সিঙ্গেলস। তাঁর সম্প্রতি জনপ্রিয় গানের মধ্যে অন্যতম ‘কেউ জানুক আর নাই জানুক’ ‘তোমার আকাশ’ ‘মেঘের চিঠি’।

ভালোবাসা দিবস সামনে রেখে ‘স্মৃতির ফানুস’ গানটি সব ধরনের শ্রোতাদের হৃদয় জয় করবে, বলে প্রবল আশাবাদ ব্যক্ত করেন শিল্পী তাহসান। অন্যদিকে শিল্পী সুস্মিতা আনিস বলেন, আমি যখন গানটি গাইছিলাম, আমার মনে হচ্ছিল এই গানের কথা ও সুর আমাদের ভাসিয়ে নিয়ে যায় অন্য এক কল্পনার ভুবনে।

ট্যাগ: বিনোদন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামল…
  • ১০ জুন ২০২৬
সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, এবার ভরি কত?
  • ১০ জুন ২০২৬