বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে বুয়েটকে হারাল ঢাবি

২৩ জানুয়ারি ২০২০, ০৯:০৬ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে বুয়েটকে হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় লাভ করে ঢাবিয়ানরা। আর খেলার দুটি গোলই করেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ আসিফ ইমরান।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকার রেল স্টেশনের পাশে অবস্থিত বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়েছে। এই গ্রুপের অন্য দুটি দল হচ্ছে বিকেএসপি ও ঢাকা বোর্ড।

ঢাকা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় আবছার হাসান রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবার আন্তরিক চেষ্টার মাধ্যমে এই জয় লাভ সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যায়লকে চ্যাম্পিয়ন করতে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্যে আরেকটি চমক হচ্ছে এই ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২০’। প্রতিযোগিতায় দেশের ৬৩ জেলা ফুটবল দল, সার্ভিসেস দল (বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাফুফের আওতাধীন বিশ্ববিদ্যালয় ফুটবল দল ও শিক্ষা বোর্ডসমূহ অংশ নিচ্ছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9