ইজতেমা ময়দানে সাকিব আল হাসান

১৯ জানুয়ারি ২০২০, ০১:১৭ PM

© টিডিসি ফটো

আখেরি মোনাজাতে অংশ নিতে বিশ্ব ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন সাকিব আল হাসানসহ কয়েকজন ক্রিকেটার। রোববার (১৯ জানুয়ারি) সকালে আখেরি মোনাজাতে তারা অংশ নেন।

জানা গেছে, ইজতেমা ময়দানে সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফীস রয়েছেন। এছাড়া তারা টঙ্গীতে ইজতেমা ময়দানে বিদেশি তাঁবুতে অবস্থান করছেন।

ইজতেমা সূত্রে জানা গেছে, ক্রিকেটাররা বিদেশিদের জন্য নির্ধারিত খিমায় অবস্থান করেন। সেখানে তারা ভারতের নিজামউদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও আলেম-ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোয়া কামনা করেন। আজ আখেরি মোনাজাতেও তারা অংশ নেবেন।

এ ছাড়া মাশরাফি বিন মর্তুজা এমপি ও তামিম ইকবালসহ বিপিএলে খেলতে আসা বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড়ও আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

গত ১৭ জানুয়ারি শুরু হয় তিন দিনের ২য় পর্বের এই বিশ্ব ইজতেমা। আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হচ্ছে। দিল্লির প্রবীন আলেম ও তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা জমশেদ মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9