জবিতে আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম অরুন্ধতী

১৮ জানুয়ারি ২০২০, ০৩:৪৬ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে সার্টিফিকেট ও প্রথম তিন জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অরুন্ধতী দত্ত, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইষলামিক স্টাডিজ বিভাগের মোসাররাত রাহিম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন নৃবিজ্ঞান বিভাগের অমৃতা বিশ্বাস। প্রথম স্থান অধিকারী অরুন্ধতী দত্তের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বিজয়ী হয়ে আমি আনন্দিত আর পুরো আয়োজনেও আমি খুশি। আবারও এরকম আয়োজনের আশা করব।

দিনব্যাপী এই আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল। বাংলাদেশ আবৃত্তি স্বমন্বয় পরিষদের প্তর সম্পাক শিরিন ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।

প্রতিযোগিতা মোট দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি নির্ধারিত ছিল যেখানে প্রত্যেক প্রতিযোগী এই কবিতাটি আবৃত্তির পর বিচারকরে বিচারে ২৫ জন নির্ধারিত হয় দি¦তীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বে ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ এই নির্ধারিত কবিতার পাশাপাশি একটি স্বনির্বাচিত কবিতা আবৃত্তি করে।

দ্বিতীয় পর্বে প্রত্যেক প্রতিযোগির থেকে দুটি করে কবিতা পরিবেশনের পর বিচারকরে বিচারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ মোট ১০ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম তিনজন পাবেন ক্রেস্ট এবং সার্টিফিকেটসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজিত ২মাসব্যপী ১৭তম কর্মশালা করার সুযোগ। এছাড়াও বাকি ৭ জন পাবেন সার্টিফিকেট।

আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণভাবে সকল শিক্ষার্থীর মাঝে আবৃত্তির গুরুত্ব অনুধাবনের সুযোগ করে দেওয়ার জন্যে ছোট পরিসরে হলেও এই আয়োজনের গুরুত্ব অনেক। আমরা প্রত্যেক বছরই এরকম অনুষ্ঠানের আয়োজন করব। শিক্ষা ও প্রশিক্ষন উপদেষ্টা কে এম সুজাউদ্দিন বলেন, এরকম অনুষ্ঠান আবৃত্তি সংসদের উজ্জ্বলতার অংশ, সকল শিক্ষার্থীদের মাঝে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

এ সম্পর্কে সংগঠনটির সভাপতি আব্দুল্ল্যাহ আল সাইমুন পাভেল বলেন, আমরা আনন্দিত শিক্ষার্থীদের স্বতঃফুর্ত অংশগ্রহনে। সাধারন সম্পাদক নাজমুল হাসান নোমান বলেন, আশা থাকবে পরবর্তী কার্যনির্বাহীরাও এ ধরনের আয়োজনের দিকে লক্ষ্য রাখবেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9