প্রথমবারের মতো ভিকারুননিসায় শুটিং হলো

১৮ জানুয়ারি ২০২০, ০২:৩৬ PM
শুটিংয়ের ফাঁকে নির্মাতার (পেছনে দাঁড়ানো) সঙ্গে মালা ও তার বন্ধুরা

শুটিংয়ের ফাঁকে নির্মাতার (পেছনে দাঁড়ানো) সঙ্গে মালা ও তার বন্ধুরা © সংগৃহীত

শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গল্প নিয়ে নির্মিত হলো অস্ট্রেলিয়া প্রবাসী মালার ‘বন্ধু’ নামের একটি গান। গানটির কথা ও সুর করেছেন মালা নিজেই। সংগীতায়োজনে ছিলেন শাকের রাজা। ভিডিওতে আছেন মালা ও তার কয়েকজন সহপাঠীর গল্প। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি তৈরি করেছেন শাহরিয়ার পলক।

এই গায়িকা বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। যেন নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। প্রথমবারের মতো কোনও মিউজিক ভিডিওর কাজ হলো রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্কুলে। যেখানে বড় হয়েছি, সময় কাটিয়েছি সেই স্মৃতিঘেরা স্কুলে আমার গানের ভিডিও তৈরি করলাম।' গানটি তৈরি হয়েছে বন্ধুত্ব নিয়ে। এতে সহপাঠীদের কথা উঠে এসেছে।

জানা যায়, ভিডিওটি ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) উন্মুক্ত হবে মালা টিভি নামের ইউটিউব চ্যানেলে। এদিকে একই চ্যানেলে বছরের প্রথম গান হিসেবে ১ জানুয়ারি মালা প্রকাশ করেন গানচিত্র ‘দূরে কোথাও’।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নতুন এপিএস মো. আবুল বা…
  • ২৩ মে ২০২৬
কেবল আমেরিকা নয় গাজা যুদ্ধে ভারত-ব্রাজিল থেকেও অস্ত্র কিনেছ…
  • ২৩ মে ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবে…
  • ২৩ মে ২০২৬
শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে সভা ডাকল মাউশির আঞ…
  • ২৩ মে ২০২৬
নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের মাঠে পশুর হাটের আয়োজন
  • ২৩ মে ২০২৬
ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ …
  • ২৩ মে ২০২৬