শিক্ষার্থীদের মাঝে ইউনিটি ক্লাবের শীতবস্ত্র বিতরণ

১৮ জানুয়ারি ২০২০, ০৯:৪০ AM

© টিডিসি ফটো

‘আর্তমানবতা ও শিক্ষার প্রসারে সর্বদা আপোষহীন আমরা’ স্লোগানে সামাজিক সংগঠন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডাকবাংলো ইউনিটি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নিজ এলাকার সীমাবদ্ধতা ছাড়িয়ে কক্সবাজারের চকরিয়ার কোরবানিয়া ঘোনা দারুচ্ছুন্নাহ বালক-বালিকা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব শীত সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের দেওয়া অর্থে এ গরম কাপড় সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, সংগঠনের সভাপতি রাহাত বিন নাছির, সহ-সভাপতি মীর মোহাম্মদ সাকিব, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ, যুগ্ন-সম্পাদক আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবু হানিফা মুহাম্মদ নোমান, অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বাপ্পীসহ সংগঠনের সদস্যবৃন্দ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নতুন এপিএস মো. আবুল বা…
  • ২৩ মে ২০২৬
কেবল আমেরিকা নয় গাজা যুদ্ধে ভারত-ব্রাজিল থেকেও অস্ত্র কিনেছ…
  • ২৩ মে ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবে…
  • ২৩ মে ২০২৬
শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে সভা ডাকল মাউশির আঞ…
  • ২৩ মে ২০২৬
নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের মাঠে পশুর হাটের আয়োজন
  • ২৩ মে ২০২৬
ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ …
  • ২৩ মে ২০২৬