ঢাবিতে ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন করলেন উপাচার্য

১৩ জানুয়ারি ২০২০, ০৮:৫০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ (ছাত্র) এবং আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ইতিহাস বিভাগের মধ্যে আন্তঃবিভাগ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। কবি সুফিয়া কামাল হল এবং শামসুন নাহার হলের মধ্যে আন্তঃহল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৮২টি দল ও ৫টি ছাত্রী হল অংশগ্রহণ করেছে।

লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধূলায় অংশগ্রহণ করে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নতুন এপিএস মো. আবুল বা…
  • ২৩ মে ২০২৬
কেবল আমেরিকা নয় গাজা যুদ্ধে ভারত-ব্রাজিল থেকেও অস্ত্র কিনেছ…
  • ২৩ মে ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবে…
  • ২৩ মে ২০২৬
শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে সভা ডাকল মাউশির আঞ…
  • ২৩ মে ২০২৬
নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ের মাঠে পশুর হাটের আয়োজন
  • ২৩ মে ২০২৬
ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ …
  • ২৩ মে ২০২৬