এই প্রথম নিজেই গান নিয়ে দর্শকমহলে এইচ এম রিপন

১৩ জানুয়ারি ২০২০, ০৯:৪২ AM
রিপন,রাফি,শিলা

রিপন,রাফি,শিলা © টিডিসি ফটো

জানতাম যদি তুই ছেড়ে যাবি পুষতাম না এই মনে, কেন দূরে দূরে তুমি থাকো-কেন অবাক হয়ে আমি সবো, পাশের বাড়ির সাবিনা,- গানের কথাগুলো যেকোন মানুষের হৃদয়কে স্পর্শ করে।

প্রতিশ্রুতিশীল গীতিকার এইচ. এম. রিপনের লেখার ধরন এমনই। ইতিমধ্যে জনপ্রিয় এই গীতিকারের লেখা গান গেয়েছেন দেশের স্বনামধন্য সংগীত শিল্পী আসিফ আকবর, কুমার বিশ্বজিৎ, তাহসান, তানজীব সারোয়ার, এফ এ সুমন, প্রত্যয় খান, কাজী শুভ, প্রতিক হাসান, মিনার, ইলিয়াছ হোসাইন, নদী, ন্যান্সি, মাহাদী, স্বরলীপি, ফারাবী, মিলনসহ আরও অনেকে। দীর্ঘ তিন বছর ধরে নীরবে নিভৃতে গান লিখে যাচ্ছেন তিনি। গানের সংখ্যাও ছাড়িয়েছে ৩৫০ এরও বেশি।

1 (6)

নতুন খবর হলো এই প্রথমবার নিজেই গান নিয়ে আসছেন দর্শকমহলে। গানটির নাম ‘আপন মানুষ’। গানটি তার নিজেরই লেখা। সুর এবং সংঙ্গীতে আছেন অমিত চ্যাটার্জী। গানটির শুটিং কুয়াকাটা এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে। গানটির ভিডিও পরিচালনায় জিএমসি সোহান। গানটিতে মডেল হিসেবে কাজ করছেন হালের অত্যন্ত জনপ্রিয় মডেল রাফি,শিলা এবং সানি।

এই বিষয়ে এইচ. এম. রিপন ‘দ্যা ডেইলি ক্যাম্পসকে’ জানান, আগামী (১৬ জানুয়ারী) জিএমসি সেন্টারের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক প্রকাশ হবে।

তিনি আরও বলেন, নিজের আবেগ, অনুভুতি, প্রেম-ভালোবাসা, বিরহ জ্বালা আপন মনে কথায় বাঁধা এই গানের কথাগুলো। আমার প্রিয় মানুষকে নিয়ে লেখা গানটি তাই গানের নাম ‘আপন মানুষ’’ দিয়েছি।

প্রথম মৌলিক গান সম্পর্কে গীতিকার এবং গায়ক এইচ এম রিপনের কাছে জানতে চাওয়া হলে ‘দ্যা ডেইলি ক্যাম্পসকে’ তিনি বলেন, গানে হঠাৎ করেই আসা না আমি বেশ কিছুদিন ধরে গানে তালিম নিচ্ছি। আশাকরি গানে নিয়মিত হবো। এছাড়াও বর্তমানে বেশ কয়েকটা মুভির গান নিয়ে ব্যাস্ত সময় পার করছি। তাছাড়া আরও কয়েকটি নাটকের গানেরও কাজ চলছে। সকলে আমার জন্য দোয়া করবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামল…
  • ১০ জুন ২০২৬
সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, এবার ভরি কত?
  • ১০ জুন ২০২৬