৩২ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাবির আইবিএ

১২ জানুয়ারি ২০২০, ০৭:৫২ PM

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শেষ হলো তিন দিনব্যাপী বুটেক্স ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) ন্যাশনাল ডিবেট ফেস্ট। শনিবার সমাপনী অনুষ্ঠানের পর্দা নামে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন (আইবিএ)।

এছাড়া স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। ফেস্টে সেরা বিতার্কিক নির্বাচিত হন ঢাবির আইবিএয়ের আইমানুল ইসলাম সাইফার।

তিন দিনব্যাপী এই ফেস্টে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় তিন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা। ঢাকার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা এ উৎসবে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দল এবং স্কুল-কলেজ পর্যায়ের ৩২টি দল এতে অংশগ্রহণ করে। 

‘জেগে ওঠো আলো, আলোকবর্তিকা; আপন আয়োজনে’ স্লোগানে আয়োজিত এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। এছাড়া আরো উপস্থিত ছিলেন এক্সেলের প্রতিষ্ঠাতা, ডিবেটিং ক্লাবের সাবেক এবং বর্তমান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল আনোয়ারা গ্রুপ। 

বিতর্ক শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। বিতর্কের এ উৎসব শেষ হয় রাতে কনসার্টের মধ্য দিয়ে। এর আগে বুটেক্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামল…
  • ১০ জুন ২০২৬
সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, এবার ভরি কত?
  • ১০ জুন ২০২৬