স্কুলে ভর্তি হলেন গলি বয় রানা

১১ জানুয়ারি ২০২০, ০৩:২৫ PM

© টিডিসি ফটো

গলি বয় রানাকে স্কুলে ভর্তি করলেন তাবিব মাহমুদ ও তৌহিদ আফ্রিদি। গত (৭ জানুয়ারি) জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির জন্মদিনের দিন রাজধানীর প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান অনুপম ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণীতে তাকে ভর্তি করা হয় রানা মৃধাকে।

জানা যায়, গলি বয় রানার লেখা পড়ার সকল খরচ বহন করবেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

গানে গানে স্কুলে যাওয়ার আকুতি জানানোর পর নতুন বছরে স্কুলে ভর্তি হচ্ছেন ফুল বিক্রেতা থেকে সংগীতশিল্পী হয়ে উঠা ‘গলি বয়’ রানা মৃধা।

চলতি বছরের মাঝামাঝির দিকে ‘ঢাকাইয়া গলিবয়’ শিরোনামে র‌্যাপ ঘরানার একটি গানে কণ্ঠ দিয়ে রাতারাতি তারকা বনে যান রাজধানীর কামরাঙ্গীচর এলাকার ৮ নম্বর গলির বাসিন্দা রানা।

প্রথম গানেই ছন্দে ছন্দে জানিয়েছিলেন নিজের স্বপ্নের কথা, ‘আমার অনেক ইচ্ছা ছিল ইশকুলে যামু।’

জানুয়ারিতে রানাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান; তার হাত ধরেই সংগীতে উত্থান ঘটেছে রানার।

মাহমুদ হাসান বলেন, “আমরা কয়েকটি স্কুলে কথা বলছি। সেখান থেকেই একটি স্কুলে জানুয়ারি মাসে ভর্তি করানো হয় রানাকে। রানা এখন পড়াশোনায় মনোযোগ দিতে চায়।”

মাহমুদের ভাষ্যমতে, কামরাঙ্গীচরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার পর আর আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালানো সম্ভব হয়নি। এবার বেশ কয়েকজন রানার পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন; তাদের সঙ্গেও শিগগিরই বিষয়টি নিয়ে কথা বলবেন।

স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন দেখেন রানা।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে তাদের ক্যামেরা উপহার দেওয়া হয়েছে।

‘ঢাকাইয়া গলিবয়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হওয়ার পর তার পরিচিতিও বেড়েছে; বেড়েছে কাজের ব্যস্ততা। বিভিন্ন কনসার্টে দেখা যায় রানাকে। ২৫ ডিসেম্বর তাদের নতুন গান ‘হিপহপ পুলিশ টু’ প্রকাশ হয়।

শুধু পেছনের একজন কারিগর হিসেবেই নয়, একজন দায়িত্বশীল অভিভাবকের মতো রানাকে নিয়ে স্বপ্ন দেখছেন মাহমুদ হাসান। ভাইরাল–যুগের স্বল্প স্থায়িত্বের তারকাখ্যাতি নয়, তিনি বিশ্বাস করেন, রানা বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন দখল করবে কোনো একদিন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন কলেজে কত আসন, বেশি কোন প্র…
  • ১০ জুন ২০২৬
পাওয়ার গ্রিড বাংলাদেশে চাকরি, পদ ৪১, আবেদন ৩০ জুন পর্যন্ত
  • ১০ জুন ২০২৬
মাহিন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত…
  • ১০ জুন ২০২৬
অপারেটর নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, পদ ৩০, আবেদন এইচএসসি …
  • ১০ জুন ২০২৬
চকরিয়ায় পাচারকালে বিলুপ্ত প্রজাতির হনুমান ও ১২ কচ্ছপ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
আগে নিয়োগ, পরে প্রশিক্ষণ চান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হ…
  • ১০ জুন ২০২৬