চারুপাঠ চারুবিদ্যালয়ের এক যুগ পূর্তি উদযাপন

১১ জানুয়ারি ২০২০, ০২:১৩ PM

© টিডিসি ফটো

সিলেটের ছবি আঁকার সৃজনশীল প্রতিষ্ঠান চারুপাঠ চারুবিদ্যালয়ের নগরীর পশ্চিম সুবিদ বাজারস্থ আনন্দ নিকেতন স্কুলে এক যুগ পুর্তি অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) থেকে আগামী চার দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে চারুপাঠ চারুবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ প্রায় ১ হাজার অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের উদ্বোধন র‌্যালি সকাল সাড়ে ৯টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আনন্দনিকেতন স্কুলের সামনে থেকে শুরু হয়ে জালালাবাদ মোড় হয়ে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এছাড়া আগামী (১৪ জানুয়ারী) বিকাল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে চারুপাঠ চারুবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান মার্জিয়া হোসাইন পপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া সিলেট বিভাগীয় কমিশনার জনাব মো. মোস্তাফিজুর রহমান পিএএ।

অনুষ্ঠানের ২য় দিন (১২ জানুয়ারী) বিকাল ৩টায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিলেট নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ১ হাজার মানুষের সমাগম হবে। এতে পরিদর্শক হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং ট্রেজারার বনমালী ভৌমিক।

এক যুগ পুর্তি অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান ছাড়াও রয়েছে চারুপাঠ চারুবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শিত ছবিগুলোর মধ্যে নির্বাচিত ছবির বিশেষ পুরস্কার।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬