আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা করবে জবিআস

০৯ জানুয়ারি ২০২০, ০৯:৩০ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস) আগামী ১৮ জানুয়ারি আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ওইদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত কবিতা- ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’। প্রথম পর্যায় থেকে নির্বাচিতদের নিয়ে দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্যায়ের জন্য নির্ধারিত কবিতা- ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ এবং একটি স্বনির্বাচিত কবিতা আবৃত্তি করতে হবে।

পুরষ্কার হিসেবে থাকবে ১ম তিনজনকে ক্রেস্ট এবং ১৭তম আবৃত্তি কর্মশালা ফ্রি’তে করার সুযোগ। এছাড়াও ১-১০ম স্থান অধিকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য অংশগ্রহনকারীর ২ কপি ছবি লাগবে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা।

প্রতিযোগিতার আবেদন ফরম জবি আবৃত্তি সংসদ অথবা রেজিস্ট্রেশন ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।

সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, এবার ভরি কত?
  • ১০ জুন ২০২৬
খাল নেই, তবুও ৪ কোটি টাকার সেতু—সংযোগ সড়ক নিয়ে বিপদে কয়েকটি…
  • ১০ জুন ২০২৬