ঢাকায় আসছেন ম্যারাডোনা

৩১ ডিসেম্বর ২০১৯, ০৪:২১ PM

ঢাকায় আসছেন ফুটবলের রাজপুত্র নামে পরিচিত দিয়েগো ম্যারাডোনা। প্রথমবারের মতো তিনি বাংলাদেশি ফুটবলপ্রেমী ভক্তদের কাছে আসছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে সরকার। যার মধ্যে অন্যতম আন্তর্জাতিক ম্যাচ কিংবা টুর্নামেন্ট আয়োজন।

এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছিল, আর্জেন্টাইন কিংবদন্তী, ফুটবলের রাজপুত্র নামে পরিচিত দিয়েগো ম্যারাডোনাকে প্রথমবারের মত ঢাকায় আনা যায় কি না। অবশেষে বাফুফে তাদের সেই চেষ্টায় সফল হলো।

ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে, মুজিববর্ষে ম্যারাডোনা ঢাকায় আসবেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ এই ঘোষণা দিয়েছেন।

তবে কবে, কখন ম্যারাডোনা ঢাকায় আসতেছেন, সেটা নিশ্চিত হয়নি। ১৭ মার্চ থেকে যেহেতু শুরু হবে মুজিববর্ষ। বছর ব্যাপি, তথা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে এই বর্ষের কার্যক্রম, এই সময়ের মধ্যেই যে কোনো সময় ম্যারাডোনাকে ঢাকায় আনা হবে। তবে বাফুফে জানিয়েছে, ম্যারাডোনার সুবিধাজনক সময় অনুযায়ী তার আগমণের সময় এবং সূচি ঠিক করা হবে।

জানা গেছে, ‘এক থেকে দুই রাত্রির বেশি তিনি ঢাকায় থাকবেন না। বাংলাদেশে ম্যারাডোনার যে সফর সূচি থাকবে, তার মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাকিগুলো ম্যারাডোনার সফরে সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে।’

এই বর্ষকে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সহ প্রায় প্রতিটি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনও বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9