বলিউডের সিনেমাতে মালালার সংগ্রামী জীবন (ভিডিও)

৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৪ AM

© সংগৃহীত

শিক্ষার অধিকার চেয়েছিল মেয়েটা। বদলে জুটেছিল বুলেট। তিনটি বুলেট ছুঁড়েছিল জঙ্গিরা। একটি বুলেট কপালের বাঁদিক থেকে ঢুকে গিয়েছিল। মুখমণ্ডল ও গলার ভিতর দিয়ে কাঁধ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কয়েকদিন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল মেয়েটা।

২০১২ সালের ১৩ অক্টোবর ঘুমের ওষুধের মাত্রা কমানো হলে একটু হাত-পা নাড়তে সক্ষম হয়। এতকিছুর পরও লড়াই ছাড়েনি মালালা ইউসুফজাই। সবচেয়ে কম বয়সের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত শিক্ষা আন্দোলন কর্মী। ২১ বছরের কন্যার জীবনই পর্দায় তুলে ধরেছেন পরিচালক আমজাদ খান। নাম দিয়েছেন ‘গুল মকাই’। ছবির মোশন পোস্টার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল টিজার ট্রেলার। এ ছবিটিতে মালালার ভূমিকায় অভিনয় করছেন রিম শাইখ। রিমের সঙ্গে পর্দা ভাগ করবেন দিব্যা দত্ত ও অতুল কুলকার্নি। ই টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ৩১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

২০১৮ সালের জুলাই মাসে মুক্তি পায় ফার্স্ট লুক। পোস্টারে নারীশিক্ষা ও শান্তির জন্য পাকিস্তানি শিক্ষাকর্মী মালাল ইউসুফজাইয়ের লড়াইকে তুলে ধরা হয়েছে। পোস্টারটির শুরুতে লেখা হয়, একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম ও একটি বই—বদলে দিতে পারে পৃথিবী।

২০১৭ সাল থেকে শুরু হয় ছবিটির চিত্রধারণের কাজ। ভারতের মুম্বাই ও গুজরাটের ভুজনগরে ধারণ করা হয় বেশ কিছু দৃশ্য। আর কিছু অংশ ধারণ করার কথা ছিল কাশ্মীরে। কিন্তু সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে তা আর হয়ে ওঠেনি।

গুল মাকাই ডায়েরি লিখত, প্রতিদিন। মাত্র তিন-চার স্তবক, কখনো একটি-দুটি। নিতান্ত বালিকাসুলভ ভাষায়, অতি সহজ-সরল জবানে লেখা সেই ডায়েরি। স্কুলে যেতে তার কতটা ভালো লাগে, তা লিখত। পাকিস্তানের সোয়াত উপত্যকা মিনগোরা থাকে সে। শহরে তালেবানি ফতোয়ার জন্য আর স্কুল যেতে পারবে কি না, সে বিষয় নিয়ে তার আশঙ্কার কথা বারবার ফুটে উঠেছে সেই রোজনামচাতে।

তারপর একদিন গুল মাকাই হয়ে উঠলেন মালালা ইউসুফজাই। কীভাবে সেই গুল মাকাই বিশ্বের সবচেয়ে কম বয়সী নোবেলধারী হলেন, তা এবার দেখা যাবে বড় পর্দায়। টেকনো ফিল্মস থেকে ২০১৮ সালের ১২ জুলাই প্রকাশিত ১ মিনিট ৩১ সেকেন্ডের টিজারটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২ কোটিবার।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9