বলিউডের দাপুটে অভিনেতা সালমানের জন্মদিন

২৭ ডিসেম্বর ২০১৯, ০২:১৯ PM

© সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দাপুটে অভিনেতা সালমান খানের জন্মদিন আজ। ৫৪ বছরে পা দিলেন তিনি। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর এই দিনে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে নামকরা চিত্রনাট্যকার সেলিম খানের ও সালমা খান দম্পতির ঘরে জন্ম সালমান খানের।

১৯৮৮ সালে ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রে একটি গৌন ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এক বছর পরই ‘ম্যায়নে পিয়ার কিয়া’ নামের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পান এবং সে সময় ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন।

2 (7)

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ বলিউড সুপারস্টারকে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচিত্রগুলো হলো- সাজান, হাম আপকে হ্যায় কৌন, কারন-আর্জুন, বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডি গার্ড, দাবাং, রেডি, বাজরঙ্গী ভাইজান, সুলতান ইত্যাদি।

২০০৮ সালের ১৫ জানুয়ারি তে লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয়।

গত শুক্রবার তার নতুন সিনেমা ‘দাবাং থ্রি’ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে। ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ছবিটি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামল…
  • ১০ জুন ২০২৬
সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, এবার ভরি কত?
  • ১০ জুন ২০২৬