‘পাকিস্তানে ক্রিকেটারদের পাঠাতে নারাজ পরিবার’

২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:২৪ PM

© সংগৃহীত

দেশের ক্রিকেটারের পরিবার পাকিস্তানে বেশিদিনের সফরে তাদের যেতে দিতে রাজি নয়। এছাড়া কোচিং স্টাফের অনেক সদস্যও পাকিস্তান সফরে যেতে রাজি নন। আজ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের এসব কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে এই মুহূর্তে কেবলমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ নয়।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সব খোঁজ খবর নিয়েছি। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আমরা দেখছি প্লেয়ার এবং কোচিং স্টাফরা যাবে কি না? অনেক আগে থেকে কথা বলেছি। কোচিং স্টাফদের বড় অংশ না করে দিয়েছে। তারা যাবে না। আর যারা যাবে কেউ লম্বা সময় ধরে পাকিস্তান থাকতে চায় না।’

তিনি আরও বলেন, ‘শিডিউল অনুযায়ী আমাদের যাওয়ার কথা। আমরা তাদের জানিয়েছি আপাতত টি-টোয়েন্টি সিরিজটি সেখানে খেলব। এই সিরিজটি আমাদের পরবর্তী সময়ে হয়তো সেখানে লম্বা সফরের বিষয়ে ভাবতে সহযোগিতা করবে। এখন দুটি বিষয় বিবেচ্য। একটি হলো- ক্রিকেটার এবং কোচিং স্টাফ। সফরের জন্য ভালো ক্রিকেটার পেলে আমরা যাবো। আরেকটি হলো সরকারের তরফ থেকে নিরাপত্তা ছাড়পত্র।’

সীমান্তে পুশইন বন্ধ না হলে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ 
  • ১০ জুন ২০২৬
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ১০ জুন ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি কলেজ
  • ১০ জুন ২০২৬
প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন আর্জেন্টিনার যে ৫ ফুটবলার
  • ১০ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, এবার ভরি কত?
  • ১০ জুন ২০২৬
খাল নেই, তবুও ৪ কোটি টাকার সেতু—সংযোগ সড়ক নিয়ে বিপদে কয়েকটি…
  • ১০ জুন ২০২৬