ডিপজলের বাড়ি ঘিরে পুলিশের হানা!

২৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ AM
চলচ্চিত্রের খলনায়ক ডিপজল

চলচ্চিত্রের খলনায়ক ডিপজল © সংগৃহীত

ঢাকায় চলচ্চিত্রের খলনায়ক ডিপজলের বাড়ি ‘দিপু ভিলায়’ কয়েকদিন ধরে বেড়েছে পুলিশের আনাগোনা। বেশ কয়েকদিন ধরে তার বাড়িতে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাটি হচ্ছে, সাভারের ডিপজলের শুটিং বাড়িতে তবে তা শুধু সিনেমা নির্মাণ এর জন্যই এ চিত্র দেখা গেছে। শুটিংয়ে পুলিশের চরিত্রে হাজির হয়েছেন হালের ক্রেজ চিত্রনায়িকা কেয়া ও তানহা মৌমাছি। তাদের সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছেন চিত্রনায়িকা রেসি। লেডি অ্যাকশন ভিত্তিক সিনেমা ‘ইয়েস ম্যাডাম’ পুলিশের চরিত্রে তারা ডিপজলের বাড়ি ঘিরে রেখেছে।

এদিকে ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিনেমাটির শুটিং আজও চলছে। সেখানে পুলিশের বিভিন্ন ধরনের অভিযানের আদলে সেট নির্মাণ করে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।

তারকাবহুল এ ছবিটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। তিনি বলেন, সিনেমাটি মৌলিক গল্পে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির তিনজন মেয়ের সাহসীকতা তুলে ধরা হয়েছে। দর্শকরা এ সিনেমাটি দেখে হতাশ হবেন না।

চিত্রনায়িকা কেয়া বলেন, প্রায় অনেকদিন পর সিনেমায় ফেরা। আর এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করছি। সমাজে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার পাশাপাশি ছবিতে রোমান্টিকতাও উপভোগ করবেন দর্শকরা।

তানহা মৌমাছি বলেন, সোমবার (২৩ ডিসেম্বর) থেকে আমরা ডিপজল ভাইয়ের বাড়িতে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমার শুটিং করছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র আমার। দর্শকরা সিনেমাটি হলে গিয়ে দেখবেন। দর্শকদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন। আমরা আপনাদের আরো ভালো ভালো সিনেমা উপহার দেব।

তারকা বহুল এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আমিন খান, অমিত হাসান, শিপন, কেয়া, রেসি, রেবেকা রউফ প্রমুখ। সিনেমাটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। আর প্রযোজনা করছে টুঙ্গিপাড়া ফিল্ম।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9