ফক্সের দশক সেরা টেস্ট একাদশে মুশফিকুর রহিম

২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ভিত্তিক নামকরা ক্রীড়া মাধ্যম ‘ফক্স স্পোর্টস’ তাদের দশক সেরা টেস্ট একাদশে মুশফিকুর রহিমের নাম তালিকায় যুক্ত করেছে। যেখানে বহু তারকার ভিড়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন তিনি।

এই একাদশে দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন নিজেদের নাম লিখিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড থেকে আছেন দু’জন করে। আর শ্রীলঙ্কা ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

এরা হলেন- অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মুশফিকুর রহিম, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন ও কাগিসো রাবাদা। আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আছেন।

তালিকায় থাকা কুমার সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্সও নিজেদের সময় উইকেটরক্ষক ছিলেন। তবে ক্যারিয়ারের শেষ দিকে তারা ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে উইকেটের পেছনের দায়িত্ব ছেড়ে দেন। ফলে গত এক দশকের শেষ দিকে তাদের উইকেটরক্ষক হিসেবে পারফরম্যান্স পাওয়া যায়নি।

অন্যদিকে শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ও নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিংয়ের গত দশকে মুশফিক থেকে ভালো ব্যাটিং গড় থাকলেও নিয়মিত ছিলেন মি. ডিপেন্ডবল খ্যাত টাইগার তারকাই।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9