বিপিএলে সর্বোচ্চ রানে তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক

২১ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৯ PM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। চলতি বঙ্গবন্ধু বিপিএলের ১৫তম ম্যাচে আজ সিলেট থান্ডারের বিপক্ষে ১২ রান করে তামিমকে পেছনে ফেলেন খুলনা টাইগার্সের মুশফিক।

বিপিএল ইতিহাসে এ পর্যন্ত ৭৫ ম্যাচে অংশ নিয়ে ১২টি হাফ-সেঞ্চুরিসহ ১৯৩৬ রান করেছেন মুশফিক। আর ৬১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ১৯৩৫ রান করেছেন তামিম। তামিমের চেয়ে ১ রানে এগিয়ে মুশফিক।

চলমান বিপিএলে চারটি ম্যাচ খেলেছেন মুশফিক। আর তামিম খেলেছেন ৩টি। জ্বরের কারণে ঢাকা প্লাটুনের হয়ে ১টি ম্যাচ মিস করেন তামিম। তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। চট্টগ্রাম পর্বে ঢাকার এখনো দুটি ও খুলনার একটি ম্যাচ রয়েছে। তাই চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান কার থাকে, তামিম না-কি মুশফিকের সেটিই দেখার বিষয়।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×