বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরি আন্দ্রে ফ্লেচার

২১ ডিসেম্বর ২০১৯, ০৫:৩০ PM
ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার

ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার © সংগৃহীত

এবারের আসরের বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকালেন ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। সেঞ্চুরি করতে বল খেলেন মাত্র ৫৩ টি। ১১টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ব্যাটিং করে শেষ পর্যন্ত ৫৭ বলে ১১ বাউন্ডারি আর ৫ ছক্কায় ফ্লেচার ১০৩ রানে অপরাজিত থাকেন।

চলতি বছরের জানুয়ারি মাসে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে সেঞ্চুরি হয়েছিল ৬টি; কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৪ ম্যাচ শেষেও দেখা মিলছিল কোনো তিন অঙ্কের ইনিংসের। অবশেষে ক্যারিবীয় আন্দ্রে ফ্লেচারের সৌজন্যে মিটলো সেই আক্ষেপ।

এর আগে অবশ্য মুশফিকুর রহিম হতে পারতেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান। কিন্তু তিনি থেমে গিয়েছিলেন ৯৬ রানে। এছাড়াও সিলেট থান্ডারের ব্যাটসম্যান জনসন চার্লস সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন ৯০ রানে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9